পেট্রোপণ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রতিবাদে পুরুলিয়ায় বিক্ষোভ কংগ্রেসের

সাথী দাস, পুরুলিয়া, ২৫ মে: পেট্রোপণ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ও জীবনদায়ী ওষুধের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল পুরুলিয়া জেলা কংগ্রেস। আজ বিকেলে পুরুলিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে পদযাত্রা করে তারা। প্ল্যাকার্ড হাতে অংশ নেন কংগ্রেস যুব নেতা ও সদস্যরা। বিষয় ভিত্তিক ফেস্টুন নিয়ে সামনের সারিতে পা মেলান কংগ্রেস নেতা নেত্রীরা।

সাহেব বাঁধের কাছে দলীয় জেলা কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়। রাঘবপুর মোড়ে তাঁরা একটি পথসভা করেন। পেট্রোপণ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ও জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারকেও দায়ী করেন কংগ্রেস নেতারা। তাঁরা বক্তব্যে মূল্যবৃদ্ধির প্রতিবাদের জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *