সাথী দাস, পুরুলিয়া, ৩০ মার্চ: সিবিআই তদন্তের দাবিকে জোরালো করতে পুরুলিয়া শহরে বড় মাপের মিছিল করল কংগ্রেস। মিছিলে ছিলেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু। মিছিল শেষে পুরুলিয়ার ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে আইসিকে সাসপেন্ড ও আইসির ফোন বাজেয়াপ্ত করার দাবি তোলেন। পাশাপাশি দাবি তোলেন সিবিআই তদন্তের।

একই সাথে কংগ্রেস নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচী বলেন, সমস্ত অভিযোগ পুলিশের বিরুদ্ধে সেই পুলিশ নিরপেক্ষ তদন্ত করে কী করে? তাই সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছি আমরা। এদিন সিবিআই তদন্ত চেয়ে পুরুলিয়া শহরে কংগ্রেসের মহা মিছিল হয়। মিছিলে আগাগোড়া সিবিআই তদন্তের দাবি তুলে মিছিলে নেতৃত্ব দেন নিহত কংগ্রেস কাউন্সিল তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু, জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সহ জেলা নেতৃত্ব ও হাজার হাজার কংগ্রেস সমর্থক। একইসাথে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ হয় এদিন। পরে কংগ্রেসের প্রতিনিধি দল ও নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি দেন।


