“মুখ্যমন্ত্রী গো-ব্যাক” শ্লোগান তুলে জলপাইগুড়ির রাজীব ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কংগ্রেস নেতা কর্মীদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ অক্টোবর: একদিকে যোগ্য প্রার্থী চাকরি না পেয়ে আন্দোলন করছেন, অন্যদিকে ঘটনার ১৩দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি’র মালবাজারে আসছেন নাটক করতে, কটাক্ষ জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেসের। এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গো-ব্যাগ স্লোগান তুলে অবস্থান বিক্ষোভে সামিল হল কংগ্রেস।

সোমবার জলপাইগুড়ি শহরের রাজীব ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল কংগ্রেস নেতা কর্মীরা। কলকাতায় দীর্ঘদিন ধরে আন্দোলনরত যোগ্য চাকরি প্রার্থীদের সমর্থন জানিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। তাদের দাবি, রাজ্যে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রীর নজরে থেকে এই দুর্নীতি হলে অবিলম্বে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছি অথবা তিনি যদি না জানেন তাহলে অযোগ্য মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলল কংগ্রেস। এদিকে ঘটনার পর কলকাতার কার্নিভালে নাচ, গান করে নতুন করে নাটক করতে মুখ্যমন্ত্রীর মালবাজারে আসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ দিন ‘গো ব্যাক স্লোগান’ তোলে কংগ্রেস।

টাউন ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সি বলেন, “আমরা প্রভাত মোড়ে আন্দোলন করার অনুমতি চেয়েছিলাম। প্রশাসন অনুমতি দেয়নি। এই কারণে আমরা জেলা পার্টি অফিসের সামনে অবস্থানে সামিল হয়েছি। যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে না। শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্নীতি। রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনরত চাকরি প্রার্থীদের পাশে কংগ্রেস আছে। তাদের নিয়ে আগামীতে আরও আন্দোলন করা হবে। এদিকে কলকাতায় কার্নিভালকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী নাচ গান করে এখন মালবাজারে নাটক করতে আসছেন। এই ধরণের নাটক জলপাইগুড়ি বাসিন্দারা চায় না।”

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, টাউন ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সি, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য নির্মল ঘোষ দস্তিদার, ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিমল পাল চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *