আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১২ ফেব্রুয়ারি: মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার নয়াগ্রামে কংগ্রেস কর্মীকে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার দুপুরবেলা মুলতান শেখ নামে এক কংগ্রেস কর্মী গ্রামেরই পঞ্চায়েতের দেওয়া দায়িত্ব অনুযায়ী কিছু বাড়ির তত্ত্বাবধানে গেলে এক মহিলার কাগজপত্রে গন্ডগোল থাকায় সেই মহিলাকে তার কাগজপত্র সংশোধন করার জন্য নিয়ে আসতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয় বলে অভিযোগ এবং তার ওপর চড়াও হয়ে, তাকে উদ্দেশ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ মুলতান শেখ সহ তার পরিবারের। বর্তমানে মুলতান সেখকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

