১২ দফা দাবিতে পান্ডুয়ার বিডিও অফিসে ডেপুটেশন জাতীয় কংগ্রেসের

আমাদের ভারত, হুগলী, ১২ জুন: ১২ দফা দাবি নিয়ে পান্ডুয়া বিডিও অফিসে একটি ডেপুটেশন দেওয়া হল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এই ডেপুটেশন কর্মসূচিতে জাতীয় কংগ্রেস ও যুব কংগ্রেসের কর্মীরা উভয়েই উপস্থিত ছিল। শুক্রবার দুপুরে ২টোর সময় এই ডেপুটেশনটি দেওয়া হয় পান্ডুয়ার বিডিও স্বাতী চক্রবর্তী কাছে।

তাদের দাবিগুলি হল, বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছে তাদের ঠিকমতো স্বাস্থ্য পরীক্ষা করা, অন্যান্য সবরকম পরিষেবার দাবি এবং আমফান ঝড়ে যে সমস্ত পরিবারের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণের দাবি করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে।

এই ডেপুটেশনের মধ্যে আরও উল্লেখ করে বলা হয় রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যে সমস্ত পরিযায়ী শ্রমিক নিজ এলাকায় ফিরেছে তারা ঠিকমতো ১০০ দিনের কাজে অংশগ্রহণ করতে পারছে না। দেখা যাচ্ছে পান্ডুয়ার বিভিন্ন এলাকায় এমন শ্রমিক আছে যারা ১০০ দিনের কাজ এখনো পায়নি। রেশন ব্যবস্থায় নানান দুর্নীতির কথাও আজকের এই ডেপুটেশনে তুলে ধরা হয়।
এই ধরনের নানান দাবি নিয়ে পান্ডুয়ার বিডিওর দ্বারস্থ হয় কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *