রবিবারের প্রচারে পুরুলিয়ার কংগ্রেস প্রার্থী পার্থ প্রতীম ব্যানার্জি

সাথী দাস, পুরুলিয়া, ৭ মার্চ: পুরুলিয়া কেন্দ্রে ভোট প্রচারে নেমে পড়েন কংগ্রেস প্রার্থী পার্থ প্রতীম ব্যানার্জি। আজ সকাল থেকে জনসংযোগ কর্মসূচির সঙ্গে কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা জানান তিনি। এদিন দুপুরে দলীয় কার্যালয়ে একটি কর্মিসভা করেন পার্থ। তাঁর জন্য ভোট প্রচারে আসেন ঝাড়খণ্ডের স্বাস্থ্য মন্ত্রী বান্না গুপ্তা। তিনি এবং কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতো দলীয় এই প্রার্থীর হয়ে জোর প্রচার চালানোর জন্য কর্মীদের আহ্বান জানান।

প্রসঙ্গত, পার্থ প্রতীম ব্যানার্জি প্রদেশ কংগ্রেসের সম্পাদক। ভোটের নির্ঘন্ট ঘোষণার আগে থেকেই সাংগঠনিক শক্তি আর জনসংযোগ বাড়িয়ে তুলতে উদ্যোগী হন। পুরুলিয়ার বিভিন্ন সমাজে জনপ্রিয়তা রয়েছে তাঁর। তার উপর ভিত্তি করেই ভোট যুদ্ধে নেমেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *