পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় দুটি ইভেন্টে প্রথম হয়েছে কেশিয়াড়ির বৃষ্টি সিংহ। তাকে সংবর্ধনা দিল গ্রাম পঞ্চায়েত ও প্রশাসন। শুক্রবার সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তাকে সংবর্ধিত করা হল।

জলপাইগুড়িতে রাজ্য প্রতিযোগিতা সংগঠিত হয়েছিল গত ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি। দীর্ঘ লম্ফন এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় কেশিয়াড়ির সাঁতরাপুর পঞ্চায়েতের সাঁতরাপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী বৃষ্টি সিং প্রথম হয়েছে। তার এই জয়ে খুশি সাঁতরাপুর সহ কেশিয়াড়ি এলাকার মানুষ। শুক্রবার তাকে সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো। বিভিন্ন সামগ্রী দিয়ে তাকে সম্বর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম কুমার শীট ও কেশিয়াড়ির বিডিও বিপ্লবকুমার দত্ত-সহ অন্যরা।

