আইসিএসই ও আইএসসি শীর্ষস্থানাধিকারীদের অভিনন্দন শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ১৫ মে: আইসিএসই ও আইএসসি শীর্ষস্থানাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীনেতা শুভেন্দু অধিকারী।

টুইটারে তিনি লিখেছেন, “সর্বভারতীয় আইএসসি পরীক্ষায় শীর্ষে থাকার জন্য কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্র মান্য গুপ্ত ও শিলিগুড়ির সেন্ট জোসেফ স্কুলের শুভম আগরওয়ালকে অনেক অনেক অভিনন্দন। তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা করছি।

তাঁদের ব্যতিক্রমী সাফল্যের জন্য, বিশেষ উল্লেখ করছি শুভশ্রী সাহু (জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন ; কলকাতা) সিদ্ধার্থ কুমার দুগার (এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠ; হাওড়া), আনুষ্কা সামন্ত (আডামাস ইন্টারন্যাশনাল স্কুল; কামারহাটি) অনুশা মাইতি (প্র্যাট মেমোরিয়াল স্কুল; কলকাতা) ঐশি গাঙ্গুলি (জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন) অন্তরা ব্যানার্জী (মডার্ন হাই স্কুল; কলকাতা) অন্যান্য সকল ছাত্র-ছাত্রীদের জন্যও আমি শুভকামনা জানাই।

ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন এবং আপনারা জীবনে সাফল্য অর্জন করুন।”

প্রসঙ্গত, “রবিবার আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল প্রকািত হয়েছে। রাজ্যের পক্ষে খুশির খবর, এবার দশম ও দ্বাদশে সর্বভারতীয় মেধাতালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের তিন জন পড়ুয়া। তা ছাড়া, রাজ্যের প্রথম তিনে কলকাতা ছাড়াও জেলার বহু পড়ুয়া জায়গা করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *