অসংরক্ষিত শ্রেণির টিকিট নিয়ে সংরক্ষিত শ্রেণির কামরায় ওঠায় গন্ডগোল, খড়্গপুরে আটকে গেল দূরপাল্লার ট্রেন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত শ্রেণির টিকিট নিয়ে সংরক্ষিত শ্রেণির কামরাতে ওঠাকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে আটকে গেল যাত্রীবাহী টেন।

জানাগেছে, ১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল আজ মধ্যরাতে হাওড়া থেকে ছেড়ে খড়্গপুর স্টেশনে এলে এই গন্ডগোলের জেরে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, ঐ ট্রেনের অসংরক্ষিত শ্রেণির টিকিট নিয়ে বহু যাত্রী তাদের সংরক্ষিত আসনের দখল নেওয়ার চেষ্টা করে। ঘটনার প্রতিবাদ করেন সংরক্ষিত শ্রেণির টিকিটধারী যাত্রীরা। খড়্গপুর স্টেশনে ট্রেনটি এসে পৌঁছলে তাঁরা স্টেশনে নেমে বিক্ষোভ দেখান। এমনকি ট্রেনের যাত্রাও তারা আটকে দেন। পরে আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। ইতোমধ্যে বেশ কয়েক ঘন্টা ট্রেনটি আটকে থাকার পর আজ সকাল সাতটা নাগাদ পুনরায় গন্তব্য অভিমুখে ট্রেনটি আবার রওনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *