বৃদ্ধের দেহ উদ্ধার নিয়ে ধোঁয়াশা, চাঞ্চল্য জলপাইগুড়ির তেলি পাড়া এলাকায়

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ ফেব্রুয়ারি: এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরের তেলি পাড়া এলাকায়। ঘর থেকে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল কোতোয়ালি থানায় পুলিশ। পরিবারের অভিযোগ, বৃদ্ধকে খুন করে কেউ ঝুলিয়ে দিয়েছে।

পুলিশ জানায়, বৃদ্ধের নাম বীরেন্দ্রনাথ সাহা, বয়স ষাটোর্দ্ধ। রবিবার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, মৃত বৃদ্ধ হাঁটাহাঁটি ঠিক ভাবে করতে পারতেন না, অসুস্থ ছিলেন তিনি। তাহলে কিভাবে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো? মৃত্যুর ঘটনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে মৃত বৃদ্ধের স্ত্রী ছবি সাহা বলেন, “আমার স্বামীকে খুন করা হয়েছে। সে হাঁটাহাটি করতে পারে না কিভাবে ফাঁসি দেবে? থানায় অভিযোগ করব।”

পুলিশ জানায়, সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *