নর কঙ্কাল উদ্ধার ঘিরে চঞ্চল্য মেদিনীপুরের গুড়গুড়িপালে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত ঝর্ণাডাঙ্গা এলাকায় কঙ্কাল উদ্ধার ঘিরে চঞ্চল্য। সোমবার দুপুরে হঠাৎই কংসাবতী নদী সংলগ্ন রেললাইনের ধারে ঝোপের মধ্যে একটি নরকঙ্কাল ও পচা গলা দেহাংশ নজরে আসে স্থানীয়দের। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ এবং রেল পুলিশকে।

খবর পেরেই ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করা হয় পচা গলা দেহাংশ ও কঙ্কালটি। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি কঙ্কালটির নাম পরিচয়। তবে কঙ্কালটি মাঝবয়সি কোনো ব্যাক্তির বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কঙ্কালটির ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে খবর পুলিশ সূত্রে। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *