জলপাইগুড়িতে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে তৈরি হওয়া সংগঠন ইনর্ফমাল হেলথ কেয়ার প্রোভাইডার আসোসিয়েশনের সম্মেলন

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ নভেম্বর: পঞ্চায়েত ভোটের আগে দলকে শক্তিশালী করতে ও রাজ্য ভাগের চক্রান্তের প্রতিবাদ করতে এবার গ্রামীণ চিকিৎসকদের কাজে লাগাতে চলছে তৃণমূল। রবিবার জলপাইগুড়ি জেলায় প্রথম গ্রামীণ চিকিৎসকদের নিয়ে তৈরি হওয়া সংগঠন ইনর্ফমাল হেলথ কেয়ার প্রোভাইডার আসোসিয়েশনের সম্মেলন হল। এ দিন শহরের প্রয়াস হল ঘরে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ সহ দলের নেতা কর্মীরা।

আসোসিয়েশনের দাবি, ৩৩ বছর বামফ্রন্ট সরকার গ্রামীণ চিকিৎসকদের কোনো মর্যাদা দেননি। তৃণমূল সরকার আন্দোলন করার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সংগঠনের দাম দিয়ে কাজ করে যাওয়ার বার্তা দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল ইনর্ফমাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক হুমায়ুন রহমান বলেন, “আমাদের কথা যারা ভেবেছেন তাদের হয়ে আমরা কাজ করব। পঞ্চায়েত ভোটে এই বার্তা তুলে ধরা হবে।”

এদিকে জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ বলেন, “সামনেই পঞ্চায়েত নির্বাচন আছে সেখানে গ্রামীণ চিকিৎসকরা কাজ করবে। বিজেপি ঘুরিয়ে রাজ্য ভাগের কথা বলছেন৷ বিজেপির ক্ষমতা থাকলে সরাসরি বলুক রাজ্য ভাগ চায়। জনগোষ্ঠী ও বিচ্ছিন্নবাদী গোষ্ঠীকে লেলিয়ে দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে সেটা সেগুড়ে বালি। দায়িত্ব নিয়ে বলছি বিজেপি পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে পারবে না সব বুথে। আমার বিশ্বাস গ্রামীণ চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে বিজেপিকে সঠিক জবাব দেবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *