অত্যাধুনিক ভ্রাম্যমান বাসে সোলার সিস্টেমের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ, অভিনব উদ্যোগ ডালমিয়া সিমেন্ট ভারত লিমিটেডের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: বাস! পোশাকি নাম “ওয়ার্ল্ড অন হুইলস” (World on Wheels)। সোলার সিস্টেমের মাধ্যমে ইলেকট্রিক, ১৫টি কম্পিউটার, ইন্টারনেট, টিভি বা ডিজিটাল স্ক্রিন, সবই রয়েছে এই বাসে। শীতাতপ নিয়ন্ত্রিত এই ভ্রাম্যমাণ বাসের মধ্যে রয়েছে এক ‘ছোট্ট দুনিয়া’। একজন কম্পিউটার শিক্ষকের মাধ্যমে গত ২ বছর ধরে এই বাসের মধ্যে এলাকার শত শত পড়ুয়াকে বিভিন্ন ধরনের কম্পিউটার কোর্স করানো হচ্ছে ডালমিয়া সিমেন্ট ভারত লিমিটেডের (DCBL) উদ্যোগে, তাও আবার বিনামূল্যে।

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির গোদাপিয়াশাল গ্রামে ডালমিয়া সিমেন্টের নিজস্ব প্ল্যান্টের পেক্ষাগৃহে একটি বিজয়া সম্মিলনী ও সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে ডালমিয়া ফাউন্ডেশন- এর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও প্রোজেক্ট প্রদর্শন করা হয়। কিভাবে একজন বেকার গৃহবধূ মাদুর তৈরিতে নিজেকে নিয়োজিত করে মাদুর শিল্পে স্বনির্ভর হয়ে উঠছে তাও অতিথিদের ঘুরে দেখানো হয় কর্তৃপক্ষের তরফে। সেই সঙ্গে দুঃস্থ পরিবারের ছেলে মেয়েদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার এই অত্যাধুনিক বাসটিও দেখানো হয় অতিথিদের। বাসটি চলছে সোলার সিস্টেমের মাধ্যমে। বাসটি পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। রয়েছে ১৫টি কম্পিউটার। অর্থাৎ, একবারে ১৫ জন ছাত্র-ছাত্রী একসাথে বসে কম্পিউটার শিখতে পারবে এই বাসের মধ্যে। এই সুবিধা পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *