রাহুল গান্ধীকে ভগবান রামের সাথে তুলনা, পাল্টা দিয়ে বিজেপি নেতা বললেন রাহুল রাম হলে কংগ্রেস নেতা কর্মীদের নগ্ন হয়ে ঘোরা উচিত

আমাদের ভারত, ২৭ ডিসেম্বর: রাহুল গান্ধী যদি রাম হন তাহলে কংগ্রেসের বাকি নেতা কর্মীদের নগ্ন হয়ে ঘোরা উচিত। রাহুল গান্ধীকে রামের সাথে তুলনা করার পাল্টা দিতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপি নেতা দুষ্মন্ত গৌতম।

মঙ্গলবার কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা সলমান খুরশিদ, রাহুল গান্ধীকে ভগবান রামের সঙ্গে তুলনা করেন তারই পাল্টা দিয়েছেন বিজেপি নেতা দুষ্মন্ত গৌতম। তাঁর কথায় যদি রাহুল ভগবান রামের অবতার হন তাহলে তার সেনাদের বলা উচিত, তিনি(রাহুল গান্ধী) কি সেবন করেন এবং তার ঠান্ডা লাগে না কেন? তার সেনা জামা কাপড় ছাড়া ঘোরে না কেন? কংগ্রেস কর্মীদেরও নগ্ন হয়ে ধরা উচিত, ঠিক যেরকমটা ভগবান রামের সেনারা করত। অর্থাৎ বিজেপি নেতা কংগ্রেস কর্মীদের রামের বানর সেনা বলতে চেয়েছেন।

সোমবার ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে দিল্লিতে মহাত্মা গান্ধী, জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীদের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। একই সঙ্গে অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধতেও শ্রদ্ধা জ্ঞাপন করেন রাহুল। কিন্তু ডিসেম্বরে দিল্লিতে চূড়ান্ত ঠান্ডা। তবুও সাত সকালে রাহুল গান্ধীর পরনে ছিল শুধুমাত্র একটি সাদা টি-শার্ট। এই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় যায়। তাহলে কি রাহুল গান্ধীর ঠান্ডা লাগে না? রাহুল গান্ধীকে লার্জার দেন জন লাইফ চরিত্র হিসেবে তুলে ধরার সুযোগ হাতছাড়া করেনি কংগ্রেসের নেতা কর্মীরা। প্রাক্তন কংগ্রেস সভাপতিকে যোগী এমনকি ভগবান রামের সঙ্গে তুলনা করা হয়। কংগ্রেস নেতা সালমান খুরশিদ বলেন, রাহুল গান্ধী একজন সুপারহিউম্যান। আমরা যখন জ্যাকেট ইত্যাদি পড়েও ঠান্ডায় জমে যাচ্ছিলাম ভারত জোড়ো যাত্রায় তিনি টি-শার্ট পরে এগিয়ে চলেছেন। যোগীর মতো তিনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে তপস্যা করে চলেছে। এরপরেই তিনি ভগবান রামের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা করেন। তারই পাল্টায় কটাক্ষ করেছেন বিজেপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *