জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: মেদিনীপুর জেলায় মেদিনীপুর পৌরসভার ব্যবস্থাপনায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অবস্থিত জনকল্যাণ ভবনের দোতলায় “মা কমিউনিটি কিচেন” আজ থেকে শুরু হলো। একই সাথে সবুজ সাথী প্রকল্পে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ জন নবম শ্রেণির ছাত্রছাত্রীকে সাইকেল প্রদান এবং ৬ জন কে “লেটার অব অ্যাসিওরেন্স” প্রদান করা হয়। এদিনের এই প্রকল্প উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রতিমা দাস, মহকুমাশাসক নীলাঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন কাউন্সিলার নির্মাল্য চক্রবর্তী। প্রতিদিন এই মা কমিউনিটি কিচেন খোলা থাকবে দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত। যেখানে দরিদ্র মানুষরা পাবেন ৫ টাকায় ডিম ভাত।

