উত্তরপাড়ায় দুর্গা পুজোয় আজান বন্ধ করেই ছাড়লেন সাধারণ মানুষ

আমাদের ভারত, ২৪ অক্টোবর: উত্তরপাড়া মৌসুমী ক্লাবে দুর্গা পূজার মণ্ডপে আজান বাজিয়ে যে অশান্তি তৈরির চেষ্টা হয়েছিলো তা সামনে থেকে প্রতিবাদ জানিয়ে বন্ধ করলেন সাধারণ মানুষ। এলাকার অসংখ্য মানুষের বক্তব্য, এই নোংরামোর সাথে তারা জড়িত নয়।

অভিযোগ, হাতে গোনা কয়েকজনের মাতব্বর এবং এক তৃণমূলী কাউন্সিলরের প্রশ্রয়ে এই নোংরামি করা হয়েছে। সপ্তমীতে অনুরোধ করা হলেও কার্যত গাজোয়ারি করে আজান বাজানো হয়। অবশেষে নবমীর দিন সকালে থানায় স্মারকলিপি জমা দিয়ে এই ক্লাবের কার্যকর্তাদের সাথে গিয়ে দেখা করেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন মেজর ঋত্বিক পাল। প্রতিবাদ জানিয়ে তিনি আজান বন্ধ করার জন্যে বলে আসেন।

পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাওয়া প্রশাসনের কাছে গাজোয়ারি করে ক্লাব কর্তারা বলেন এই পূজো তৃণমূল কাউন্সিলর সুব্রত মুখার্জির পূজো। ইতিমধ্যেই একাধিক অভিযোগ দায়ের করা হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের কাছে।

এ ব্যাপারে বিজেপি-র একদল সমর্থক ‘ঘরে ঘরে হিন্দুধর্মের ওপর আঘাত হানা হল কেন, জবাব চাই জবাব দাও’, দুর্গাপুজোয় নামাজ পড়া হল কেন, জবাব চাই জবাব দাও’ প্রভৃতি শ্লোগান দেন থানার সামনে। হিন্দু সংহতির শান্তনু সিংহও এভাবে আজানের বিরোধিতা করে থানায় অভিযোগ জানিয়েছেন। অবশেষে সাধারণ মানুষের প্রতিবাদে মাথা নীচু করে নেন ক্লাব কর্তারা।

নবমীর দুপুরের পরে আর কোনও আজান বাজেনি এবং সাধারণ মানুষকে জানানো হয় যান্ত্রিক গোলযোগের জন্যে আজান বন্ধ। তৃণমূলের আমলেই তৃণমূলের কাউন্সিলরের পুজোয় আজান পাঠ বন্ধ করেই ছাড়লেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *