ভগৎ সিং ফাউন্ডেশন সংস্থার সদস্যের স্মরণসভা ও বস্ত্র বিতরণ 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ অক্টোবর: মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ভগৎ সিং ফাউন্ডেশনের প্রয়াত সদস্য সমাজকর্মী উত্তম গোপের স্মরণ সভায় উৎসবের উপহার হিসেবে তিন শতাধিক দুঃস্থ পুরুষ-মহিলা ও শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। রবিবার সন্ধ্যায় শহরের পঞ্চুর চকে এক অনুষ্ঠানে প্রয়াত উত্তম গোপকে শ্রদ্ধা জানান সংস্থার সদস্যরা। তার জীবনী তুলে ধরে শোকপ্রস্তাব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক কুন্দন গোপ। 

উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারপার্সন সৌমেন খান, সমাজসেবী কীর্তি দে বক্সী, প্রসেনজিৎ সাহা, কুনাল ব্যানার্জি, শিক্ষক ড: প্রসূন কুমার পড়িয়া, চিকিৎসক সুদীপ চৌধুরী, বজরং ব্যায়ামাগারের প্রাক্তন সম্পাদক শ্যামসুন্দর গোপ, সমাজসেবী শুভজিৎ রায়, গণেশ মাইতি, অরূপ দাস, প্রয়াত উত্তম গোপের দাদা সর্বন গোপ, বন্ধু অলক রায় সহ উত্তম গোপের পরিবার পরিজনেরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *