Ram navami, Midnapur, মেদিনীপুরে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ১৪ বছরের ঐতিহ্য বজায় রাখলো হিন্দু যুব বাহিনী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: রামনবমী উপলক্ষে বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে এক বর্ণাঢ্য নগর পরিক্রমার আয়োজন করে হিন্দু যুব বাহিনী। প্রতিবছরের মতো এবারও বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা শহরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

শোভাযাত্রাটি শহরের ধর্মা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে কেরানীতলাচক এলাকায় পৌঁছায়। সেখানে প্রভু রামচন্দ্রের বৃহৎ মূর্তি স্থাপন করে পুজোর আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুজো আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে।

এদিনের শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ, যুবক-যুবতী থেকে শুরু করে প্রবীণ, সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা শহর উৎসব মুখর হয়ে ওঠে। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সাধারণ মানুষ শোভাযাত্রাকে অভিনন্দন জানান এবং ভক্তিভরে প্রভু রামচন্দ্রের আরাধনা করেন।

উল্লেখ্য, হিন্দু যুব বাহিনীর উদ্যোগে এই রামনবমী উৎসব গত ১৪ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে। প্রতি বছরই এই উৎসব শহরের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *