পশ্চিম মেদিনীপুরের টাঙ্গাশোলে সিআরপিএফের আয়োজনে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি

পার্থ খাঁড়া,পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট:
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে, আজাদী-কা-অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে, পশ্চিম মেদিনীপুরের টাঙ্গাশোলে সিআরপিএফ ক্যাম্পের আয়োজনে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি। নিকটবর্তী গ্রামগুলি যেমন মৌলিশোল, শাঁকপাড়া, কুমারডি, গালুডি সহ প্রভৃতি গ্ৰামের যুবকদের নিয়ে এই মোটর সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

সিআরপিএফ -এর ডিআইজি ডি এস গ্রেওয়াল র‍্যালিতে অংশগ্রহণ করেন। তিনি জানান, গ্রামবাসী এবং যুবসমাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে এবং জনসাধারণের মধ্যে জাতীয় পতাকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আজকের এই র‍্যালির আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *