BJP, Debra, ডেবরায় রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য বাইক র‍্যালি, উপস্থিত দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় রামনবমী উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বাইক র‍্যালি। এদিন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নেতৃত্বে আয়োজিত এই র‍্যালি ডেবরার বালিচক থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে।

রামনবমীর ধর্মীয় আবহে সেজে ওঠা এই র‍্যালিতে বিপুল সংখ্যক কর্মী- সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গেরুয়া পতাকা, ঢাক-ঢোল এবং ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

র‍্যালিতে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেবরার বিজেপি প্রার্থী শুভাশীষ ওম, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসসহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।

র‍্যালিকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। প্রশাসনের তরফেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বলে জানা গিয়েছে। রামনবমী উপলক্ষে এই ধরনের কর্মসূচি এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে বিজেপি নেতৃত্বের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *