মেদিনীপুরের কর্নেলগোলা আদি সর্বজনীন পুজো কমিটির ক্যালেন্ডার প্রকাশ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: বিপ্লবীদের শুরু করা মেদিনীপুরের কর্নেলগোলা আদি সর্বজনীন পুজো কমিটির উদ্যোগে রবিবার বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করা হলো। দৌড়বিদ শ্যামাপদ দাস, তরঙ্গ নিয়ে গবেষণা করে ‘নাসা’র স্বীকৃতি পাওয়া গবেষক বিশ্বজিৎ ওঝা, আইএএস পরীক্ষায় কৃতি ইন্দ্রাশিষ দত্ত, কৃতি সাঁতারু অমৃতলাল ঠাকুর কে সম্বর্ধনা জানানো হয়।

পুজো কমিটির পক্ষ থেকে দুঃস্থ দের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শম্ভু চ্যাটার্জি, সৌরভ বসু, দুলাল দত্ত, উদয়রঞ্জন পাল, শ্যামল দাস, তীর্থঙ্কর ভকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *