“মুখ্যমন্ত্রীর জঙ্গলের রাজত্ব, নাকি তার চেয়েও জঘন্য”, হাঁসখালি কান্ডে সরব সুজন

আমাদের ভারত, ১০ এপ্রিল: হাঁসখালি কান্ডে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের প্রাক্তন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

রবিবার তিনি টুইটারে লিখেছেন, “মাটিয়া, মালদার পর এবার নদিয়ার হাঁসখালি। ভয়ংকর এবং রোমহষর্ক। নাবালিকা ধর্ষণ এবং খুন। না থানা, না হাসপাতাল— প্রমাণ লোপাটের জন্য ভয় দেখানো এবং পোষ্টমর্টেম ছাড়াই মৃতদেহ দাহ। অভিযুক্ত প্রভাবশালী তৃণমূলী। মুখ্যমন্ত্রীর জঙ্গলের রাজত্ব, নাকি তার চেয়েও জঘন্য!”

এর আগে টুইটারে সুজনবাবু লিখেছেন, “গলা কেটে, গুলি করে দিনেদুপুরে দু’জনকে খুন মগরাহাটে। মুখ্যমন্ত্রী সাত দিন সময় নিয়েছিলেন গোটা রাজ্যে অস্ত্র উদ্ধারের জন্য! এক মাসের বেশী হয়ে গেল।

ভাগাভাগি, দখলদারি আর বে-আইনী সম্পদের তৃণমূলী লড়াই চলছেই। রাজ্যটা বারুদের স্তুপে।বগটুই, বাসন্তী, চোপড়া, মগরাহাট….চলছেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *