হুগলির বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, আরামবাগ, ২ অক্টোবর: আরামবাগে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী। শনিবার দুপুরে আরামবাগের কালিপুর হোরপুর এলাকায় বন্যা পরিদর্শনে যান তিনি। এদিন আরামবাগ পল্লিশ্রী হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বৃষ্টিতে বঙ্গের বিভিন্ন জেলায় বন্যা হয়েছে। তিনি আরও বলেন, না জানিয়ে গত ৩০ সেপ্টেম্বর নির্বাচনের দিন ৪৯ হাজার কিউসেক জল পাঞ্চেত থেকে আর মাইথন থেকে রাতের বেলায় এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়।

একদিকে ঝাড়খণ্ডের জল অন্যদিকে পাঞ্চেত মাইথন জলাধারের জলের ফলেই প্লাবিত হয়েছে বহু জেলা। তবে তিনি বলেন, ইতিমধ্যে এক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ ৫০ টা টিম ইতিমধ্যে কাজ করছে। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পাশাপাশি মুখ্যমন্ত্রী বাঁকুড়ার বন্যা পরিস্থিতি নিয়ে বলেন, বড়জোড়া সহ দুটি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন হুগলির জেলাশাসক ও মন্ত্রী বেচারাম মান্না, অসীমা পাত্র আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা সহ আরও অনেকে। এদিন তিনি সড়কপথে খানাকুল ও গোঘাটের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *