মঙ্গলবার ঘাটালে বন্যা পরিদর্শনে আসবেন মুখ্যমন্ত্রী, হেলিপ্যাড খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকরা

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে আসবেন বন্যা পরিস্থিতি পরিদর্শনে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ঘাটাল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অনুকূলচন্দ্র ঠাকুরের মন্দিরের পাশে কুশপাতা বঙ্গবাসী ক্লাবের মাঠে নামবে। তারপর তিনি সড়কপথে বন্যা পরিদর্শন করতে যাবেন। মুখ্যমন্ত্রী আড়গোড়া সহ পাশ্ববর্তী এলাকায় বন্যা পরিদর্শন করতে যাওয়ার কথা রয়েছে বলে জানাগেছে।
এছাড়াও ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের ত্রাণ শিবিরও পরিদর্শন করতে যেতে পারেন।

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাসহ, বিভিন্ন দিক খতিয়ে দেখতে আসেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
এসেছিলেন মুখ্যমন্ত্রীর স্পেশাল সিকিউরিটি ফোর্সের অাধিকারিক, ডিআইজি পশ্চিম মেদনীপুর রেঞ্জ শ্যাম সিং, এসপি দিনেশ কুমার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ওই আধিকারিকরা হেলিপ্যাড তৈরীর দিকটিও খতিয়ে দেখেন।

মঙ্গলবার সকালে খ্যমন্ত্রীঘাটালে আসবেন বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য। সাম্প্রতিক কালে তিনি প্রথম মুখ্যমন্ত্রী যিনি ঘাটালে বন্যার জল থাকাকালীন পরিদর্শনে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *