“মুখ্যমন্ত্রী ডাঙ্গায় দাঁড়িয়ে চটি ভিজিয়ে ছবি তুলে চলে গেলেন”, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, আরামবাগ, ৫ অক্টোবর: আরামবাগ দৌলতপুর বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।

এদিন তিনি বলেন, নিজের ব্যর্থতার দায় ডিভিসির উপর চাপিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্ষার আগে ফেব্রুয়ারি মাস থেকে বাঁধ মেরামত ও বিপদ জনক জায়গা তৈরি করা হয় যা ২০২১ সালে তিনি
করেননি। তবে এর আগে করা হয়েছে। কারণ আমি গত ২৭ নভেম্বর মন্ত্রী পদ ছাড়ার পর এই দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে ছিল। পাশাপাশি আরামবাগ, খানাকুল, গোঘাটের মত এলাকায় বন্যা কবলিতদের মুখ্যমন্ত্রী দেখতে এলে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, তিনি এখানে এসে ডাঙ্গায় দাঁড়িয়ে ছিলেন, চটি ভিজিয়ে ছবি তুললেন চলে গেলেন। দুর্গতদের সাথে কোনও কথা বলেননি।

পাশাপাশি তিনি বলেন মুখ্যমন্ত্রীর ৩০% ফিক্সট ডিপোজিট ভোট আর ভাতা দেওয়ার ভোট আছে। ইনার দুটো দপ্তর আছে, কাটমানি আর ভাতা দেওয়ার দপ্তর। এদিন ৪ বিধায়ককে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করার পর তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *