মুখ্যমন্ত্রী মাঝেমাঝেই মিথ্যে বলেন আবার একবার বললেন, “টাটাকে সিপিএম তাড়িয়েছে”: সুকান্ত

আমাদের ভারত, ২০ অক্টোবর:
আমি নই সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে সিপিএম। বুধবার শিলিগুড়িতে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এমটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, “এটা নতুন কিছু নয়। তিনি মাঝে মাঝে মিথ্যে কথা বলেন আরও একবার বললেন।” বুধবার বর্ধমানের বিজেপির বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে যোগ দিতে যান বালুরঘাটের সাংসদ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি।

এদিকে এস এস সি চাকরি প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “চাকরিপ্রার্থীরা দিনের পর দিন এইভাবে বসে আছে। টেট উত্তীর্ণরা রাতের বেলায় এভাবে বসে থাকছে। আমি খুব তাড়াতাড়ি তাদের সঙ্গে দেখা করতে যাবো। তাদের আন্দোলনের সঙ্গে আমার সহানুভূতি ও সমর্থন যে আছে সেটা জানাবো।”

অন্যদিকে আড়াই দশক পর অ-গান্ধী পরিবার থেকে কেউ কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছেন। মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের নব নির্বাচিত সভাপতি। সেই নির্বাচন কেও কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত। তিনি বলেন, মৃতপ্রায় কংগ্রেসের দায়িত্ব নিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। ওনাকে অভিনন্দন। এমন একটা নৌকা যে নৌকা থেকে লাফ দিয়ে সবাই পালিয়ে যাচ্ছে। সংগ্রাম করুন। তবে নরেন্দ্র মোদী আরো একবার প্রধানমন্ত্রী হচ্ছেন। উনি বিরোধী দলের নেতা হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন।

একই সঙ্গে মোমিনপুর কাণ্ডে এন আই এ তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “আদালতের নির্দেশে এই তদন্ত শুরু হয়েছে। যারা দোষী খুব তাড়াতাড়ি গ্রেফতার হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *