মুর্শিদাবাদে কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ মুখ্যমন্ত্রীর, ৪৮৪ কোটির জনমুখি প্রকল্পের শিলান্যাস

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৮ ডিসেম্বর: মুর্শিদাবাদের বহরমপুরে জেলা সফরে গিয়ে বহরমপুর রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক ৪৮৪ কোটি টাকা অর্থ মূল্যের মোট ৩৬ টি জনমুখি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জেলায় কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নিলেন। বহরমপুরের বৈঠক থেকে তিনি ঘোষণা করেন, মুরগির ডিম এবার থেকে রাজ্যের সাধারণ মানুষ ও মুর্শিদাবাদবাসী পশ্চিমবঙ্গ সরকারের কাছে ন্যায্য দামে বিক্রি করতে পারবে, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার প্রত্যেক মহকুমাতে কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে মুর্শিদাবাদ সিল্কের উপর জোর দেন তিনি।

চেম্বার অফ কর্মাস থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয় যে, নসিপুর সেতু দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ১৮ সাল থেকে বাধা দিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। রেল কিছু করবে না, ৪০টি পরিবারকে যাতে সাহায্য করে একটা ব্যাবস্থা গ্রহণ করা যায় তার জন্য জেলা শাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

হলদিয়া খিদিরপুরে ছোট ছোট পোর্ট করে জলপথ ব্যবহার করার জন্য আবেদন করেন। টেকনিক্যাল সেফটি সিকিউরিটি করার জন্য নির্দেশ দেন এবং
সিএসএ’র কাছে বলা হয়। মুর্শিদাবাদ জেলা পর্যটন জেলা হিসেবে পরিচিত। লালগোলা সীমান্ত বর্ডার খুলে দেওয়া জন্য আবেদন করা হয়। ৩৪নং জাতীয় সড়কের কাজ থমকে আছে, তবে বাইপাসের কাজ শুরু করা হয়েছে। জাতীয় সড়কের উপর জানজট নিয়ন্ত্রণে গাড়ি ক্লিয়ার করার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জেলায় কর্মসংস্থান বাড়াতে মুখ্যমন্ত্রী আরও বলেন, যে মুর্শিদাবাদ জেলায় আমের জোগান রাখতে ফুড প্রসেসিং ইউনিট করা হবে। আগামী দিনে জায়গা দেওয়া জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়।

সাংসদ আবু তাহের খান বলেন, মুর্শিদাবাদ জেলায় বিড়ি শিল্পের কোনও ভবিষ্যত নেই। বিভিন্ন পার্ক তৈরি করা হলেও সেখানে কেউ কাজে যাচ্ছেন না, কেউ জমি কিনেছেন না। মুর্শিদাবাদ জেলার দুগ্ধ চাষের সাথে যুক্ত রয়েছে চাষিরা। বর্তমানে ৮০ হাজার লিটার নেওয়া হয় ভবিষ্যতে তা দেড় লক্ষ টার্গেট নেওয়া হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে রাজশাহী সিল্ক বানানোর জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলাতে পেঁয়াজ ষ্টোরেজ করার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ২০০ কোটি টাকা পেয়াজ ষ্টোরেজ করা হবে বলে ঘোষণা করেন তিনি। মুর্শিদাবাদ জেলাতে একটি জুট ফ্যাক্টরি করা হবে পাশাপাশি জেলার ডোকরা শিল্পের অবক্ষয় নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী, তিনি বলেন ঐতিহ্যবাহী ডোকরা শিল্প হারিয়ে যাচ্ছে ডোকরা শিল্পকে টিকিয়ে রাখতে হবে পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিড়ি শ্রমিকদের জন্য একটি হাসপাতাল করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মুর্শিদাবাদ জেলাতে সুস্বাস্থ্য তৈরি করতে হবে সেই কারণে ৫৪০ টি নতুন করে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি খড়গ্রাম ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় রেশম শিল্প করা হয় সেই শিল্পের উন্নয়নে জোর দিতে বলেন তিনি পাশাপাশি গঙ্গার ধারে বাড়ি বন্ধ করতে প্রশাসনকে নির্দেশ দেন মুর্শিদাবাদ জেলাতে কর্মসংস্থান যোগাতে আইটিআইয়ের মাধ্যমে যুবকদের কর্মসংস্থান বাড়াতে জেলাশাসককে একাধিক উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *