“বগটুই গ্রামে মুখ্যমন্ত্রী আসছেন প্রমাণ লোপাট করতে”

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৩ মার্চ: “মুখ্যমন্ত্রী আসছেন তথ্য লোপাট করতে। তবে আপনারা (পুলিশকে উদ্দেশ্য করে) খারাপ কাজ করবেন না। কারণ বিপদে পড়লে এই মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাবে না। আমরা এখান থেকে কোনো প্রামাণ্য তথ্য লোপাট করতে দেব না।”।

বুধবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে একথা বলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে বগটুই গ্রামে আসেন শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং। তার কিছুক্ষণ পরেই বিজেপির পরিষদীয় দলের সদস্যরা গ্রামে ঢোকেন। তাদেরকেও অভিশপ্ত বাড়ির ধারে কাছে যেতে দেওয়া হয়নি। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “সরকার যতই ভাবুক প্রমাণ লোপাট করবে আমরা তা হতে দেব না। আমরা এর শেষ দেখে ছাড়ব। বৃহস্পতিবার সকালে কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল হবে। নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমাদের বিধায়কদের ল্যাংচা খেয়ে ল্যাংচাতে গিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ ব্লিচিং দিয়ে পরিস্কার করানো উচিত। আমরা আজ আট ঘণ্টা ধরে রাস্তায় গাড়ি নিয়ে গ্রামে পৌঁছেছি। কিন্তু উনিতো আসবেন আকাসে উড়ে। উনি এখানে প্রমাণ লোপাট করতে আসছেন। কিন্তু আমরা পুলিশকে বলে যাচ্ছি কোনো প্রমাণ লোপাট করার চেষ্টা করবেন না। আমরা দূর থেকেই ঘরটা দেখে গেলাম। এরপর যদি কোনো প্রমাণ লোপাট হয় তাহলে ছেড়ে কথা বলব না। আমরা ইতিমধ্যে ওই বাড়ি সিসিটিভি দিয়ে মুড়ে ফেলার অনুরোধ করেছি বিভিন্ন কমিশনে। আমরা ছাড়ব না। আমরা মৃত মহিলা, শিশুদের বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *