কেশিয়াড়িতে আরএসএস প্রধান মোহন ভাগবতের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত এলেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে। জানা গেছে, তিনি ২০ মে পর্যন্ত কেশিয়াড়িতে থাকবেন। এই বিষয়ে পুলিশ প্রশাসনের মধ্যে বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের জেলা পর্যালোচনা বৈঠকে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেশিয়াড়ি থানার আইসিকে মোহন ভাগবতের দেখভালের জন্য বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিন। আরএসএস প্রধানকে উপহার স্বরূপ ফল মিষ্টি উপহার দেওয়ার কথা বলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অতিথি দেব ভব। তিনি পুলিশকে এও বলেন যেন কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার।

জানা গেছে, কেশিয়াড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি প্রশিক্ষণ শিবির চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *