পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: নারায়ণগড় ব্লকের বেলদা কলেজের অধীন ন্যাশনাল সার্ভিস স্কিম বা জাতীয় সেবা প্রকল্পের মাধ্যমে চলছে স্পেশাল উইন্টার ক্যাম্প। যেটি শুরু হয়েছে গত ১৫ তারিখ থেকে, চলবে আগামী ২১ তারিখ পর্যন্ত।
এই ক্যাম্পের মাধ্যমে চলছে বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস বা সচেতনতামূলক কর্মসূচি। সেইমত আজ প্রকল্পের অধীনে তিনটি ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজন করা হল বেলদা থানা এবং তার তৎসংলগ্ন এলাকা পরিষ্কার এবং জীবাণুমুক্তকরণ করা। আজ ইউনিটের প্রায় একশো জন কর্মী এতে অংশগ্রহণ করে। সেইসঙ্গে পরিবেশের স্থিতিস্থাপক উন্নয়নে যাতে মানুষ এগিয়ে আসে তার জন্য আজ কলেজ পড়ুয়ারা ঝাঁটা হাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বলে জানালেন এনএসএস ইউনিট তথা জাতীয় সেবা প্রকল্প এবং বেলদা কলেজের শিক্ষিকা ডাক্তার লিপিকা মন্ডল।

