সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ জুলাই: অটো ও টোটো ইউনিয়নের মধ্যে সংঘর্ষ। দুই পক্ষের আহত ৬ জন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার মতিগঞ্জ এলাকায়। সংঘর্ষের জেরে অটো ইউনিয়নের সদস্যরা বাগদা- বনগাঁ সড়কের পাশে অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ জানায়। পরে টোটো ইউনিয়নের পক্ষ থেকে বনগাঁ থানা ঘেরাও করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে বনগাঁ বিডিও অফিসের সামনে একটি অটো চালক দাঁড়িয়ে থাকা টোটোকে ধাক্কা মারে। এই নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। ঘটনার পর বচসা এরপর টোটো চালক, অটো চালককে মারধর করে বলে অভিযোগ। অটো চালক ইউনিয়নে খবর দিলে কয়েকজন অটো চালক ঘটনাস্থলে গিয়ে টোটো চালককে পাল্টা মারধর করে বলে অভিযোগ। ফের সেখান থেকে ফিরে মতিগঞ্জ মোড়ে এসে টোটো চালক তাদের ইউনিয়ানে অভিযোগ জানায়। কয়েকজন টোটো চালক প্রতিবাদ করতে অটো ইউনিয়নে গেলে তাঁদের উপরে হামলা চালায় অটো ইউনিয়নের সদস্যরা। এরপরই দুই পক্ষের সংঘর্ষ বাধে।
অটো ইউনিয়নের সহ সম্পাদক বিশ্বজিৎ অধিকরী বলেন, অফিস টাইমে বনগাঁ- বাগদা সড়কে যথেষ্ট ভিড় থাকে। একটি টোটো কোনো সিগন্যাল না দিয়ে হঠাৎ রাস্তার উপর উঠে যায়। সেই সময় আমাদের ইউনিয়নের আটোর সঙ্গে ধাক্কা লেগে উভয় পক্ষের ক্ষতি হয়। এরপর টোটো চালক দলবল নিয়ে এসে আটো চালদের মারধর করে। পাল্টা অভিযোগ করেন, টোটো ইউনিয়নের পক্ষ থেকে।
তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের গোষ্ঠী কোন্দল বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল।

