বিজেপির মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র তারকেশ্বর, আহত একাধিক

আমাদের ভারত, আরামবাগ, ৮ সেপ্টেম্বর: বিজেপির মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল তারকেশ্বর। বৃহস্পতিবার বিকেলে জয়কৃষ্ণ বাজার থেকে আমতলা বাজার পর্যন্ত একটি মিছিল বের করে বিজেপির পক্ষ থেকে। ওই বিজেপির মিছিলে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তৃণমূলের কিছু মহিলা কর্মীরা জড়ো হয়ে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখাতে থাকে। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় তারকেশ্বর রেলগেট চত্বরে। তৃণমূল বিজেপি দুই পক্ষ থেকে চলল ইট বৃষ্টি। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বিজেপি ও তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়।

এদিন সংবাদমাধ্যমের কর্মীরা আক্রান্ত হয়। আহতদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। বেশ কিছু সাংবাদিক আক্রান্ত হলে তাদেরকেও তারকেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। আরোও জানা গেছে, তিন মহিলা পুলিশ কর্মীও আক্রান্ত হয়। তাদের চিকিৎসা করানো হয়। উত্তেজক পরিস্থিতি সামাল দিতে এলাকায় চলছে পুলিশি টহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *