ইসলামপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুলিতে জখম বেশ কয়েকজন

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১০ মে: এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গুলিচালানোর ঘটনায় উত্তেজনা ছড়ালো ইসলামপুর থানার ভদ্রকালী এলাকায়। ছররাগুলিতে জখম বেশ কয়েকজন।

জানা গিয়েছে, ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত অধীন ভদ্রকালী এলাকার ক্ষমতা দখল নিয়ে বহুদিন ধরেই তৃণমূলের খোলাই প্রধান ও দায়মুল মহম্মদের মধ্যে গন্ডগোল বেঁধেই থাকে। ‘খোলাই প্রধান’ বামদলে থাকাকালীন পঞ্চায়েত প্রধান ছিলেন। পরে তৃণমূলে যোগ দেয়। এর আগেও বহুবার সংঘর্ষে জড়িয়েছে তারা। সোমবার রাতে এলাকা দখল নিয়ে তৃণমূলের এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। চলে ছররা গুলি। গুলিতে জখম হয় বেশকয়েজন। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে।

আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে এলাকায় ও হাসপাতালে আসে ইসলামপুর থানার পুলিশ। এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে বসানো হয়েছে পুলিশ পিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *