বিশ্বরূপ অধিকারী, আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১২ সেপ্টেম্বর: ফের মানবিক মুখ সালার থানার পুলিশ প্রশাসনের। শনিবার বিকেলে ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচাল এক সিভিক ভলান্টিয়ার।
সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্তের প্রচেষ্টায় প্রাণ ফিরে পেলেন খাইরুল ইসলাম নামে এক ক্যান্সার আক্রান্ত রোগী।

সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্ত জানান, সালার থানা এলাকায় একজন ক্যান্সার আক্রান্ত রোগী খাইরুল ইসলাম। তার ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন হয়।খাইরুল ইসলামের পরিবারের সদস্যরা রক্ত দাতা জোগাড় করতে পারেনি কোভিড ১৯ মহামারীর জন্য। সালার থানার সিভিক মারফত খবর পান এবং তাড়াতাড়ি সালার থানার একজন সিভিক ভলান্টিয়ার সাত্যকি ভট্টাচার্য শনিবার কান্দি মহকুমা হাসপাতালে রক্ত দেওয়ার ব্যবস্থা করেন। যদিও সিভিক ভলান্টিয়ার খুবই উচ্ছ্বসিত রক্তদান করে।


