Civic, Shantipur, দ্বিতীয় বিয়ে করা নিয়ে অশান্তি, শান্তিপুরে গলায় ফাঁস লাগিয়ে আ*ত্ম*হ*ত্যা সিভিক ভলান্টিয়ারের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ মার্চ: স্ত্রী সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করা নিয়ে পারিবারিক অশান্তির জেরে শান্তিপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক সিভিক ভলান্টিয়ার।

সূত্রের খবর, শান্তিপুরের নতুন পাড়ার বাসিন্দা পেশায় সিভিক ভলান্টিয়ার এক যুবকের ঝুলন্ত দেহ সোমবার সকালে তারই বাড়ি সংলগ্ন একটি বাগানে দেখতে পায় পরিবারের লোকেরা।

পরিবার সূত্রে খবর, বাড়িতে স্ত্রী- সন্তান থাকলেও সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছিল ওই যুবক। আর সেই নিয়ে অশান্তি চলছিল সংসারে। রবিবার এই নিয়ে স্থানীয় ক্লাবে একটি মিটিং বসলে সেই মিটিং থেকে পালিয়ে যায় ওই যুবক। আর সোমবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ওই সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *