প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব পরিবারের নাম না থাকার প্রতিবাদে জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ সিআইটিইউ -এর

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ ডিসেম্বর: গরিব পরিবারের নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনায়, এমনই অভিযোগ তুলে বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত দফতরে বিক্ষোভ দেখালো সিআইটিইউ। এছাড়া একাধিক দাবি করা হয়। এদিন এলাকায় মিছিল করে গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে হাজির হলেন গ্রামবাসী ও সিপিএমের বিভিন্ন শাখা সংগঠনের নেতা কর্মীরা।

গ্রামবাসীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর গরিব মানুষদের দেওয়ার কথা থাকলেও যাদের পাকা বাড়ি আছে এই ধরণের পরিবারকে ঘর দেওয়া হয়েছে। ঘর নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণ করেছেন তৃণমূলের নেতারা বলে অভিযোগ। দ্রুত গরিব পরিবারদের ঘর দেওয়ার দাবি জানান তারা।

অন্যদিকে বৃদ্ধ-বৃদ্ধা, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা প্রতি মাসে দেওয়ার দাবি করা হয়। দ্রুত সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন গ্রামবাসীরা। এছাড়া নয়া পাড়া থেকে পাঁচ নম্বর ঘুমটি পর্যন্ত পাকা রাস্তা সংস্কারের দাবি তোলা হয়। গ্রামের একাধিক বেহাল রাস্তা সংস্কার করা, পথবাতি, পানীয় জলের সমস্যার দ্রুত সমাধান করার দাবি তুলে স্মারকলিপি দেওয়া হয় বলে জানালেন আন্দোলনকারীদের তরফে সিআইটিইউ নেতা কৃষ্ণ সেন।

যদিও গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয়, আন্দোলনকারীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *