জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: শিক্ষা দপ্তর সহ সব ক্ষেত্রে তোলাবাজি ও দুর্নীতি বন্ধ করা, শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের ঢিলেঢালা ভাব কাটানো, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অরাজকতা, আনিস খানের হত্যাকারীদের শাস্তির দাবিতে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ’য়ের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন ও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
তার আগে একটি মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে জমায়েত হয়। সেখানে বিক্ষোভ দেখানোর পর জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়।

