করোনার বুস্টার জোড নিয়ো বিভ্রান্তি, প্রচার না করায় জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে দেখা মিলল না নাগরিকদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ জুলাই: করোনার বুস্টার ডোজ নিয়ে বিভ্রান্তি ছড়াল জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। প্রচার না হওয়ায় ওয়ার্ডের নাগরিকদের একটা বড় অংশ বুস্টার ডোজের শিবিরের কথা জানত না বলে দাবি। এই কারণে শিবির শুরু হলেও নাগরিকদের দেখা পাওয়া যায়নি। অবশেষে সমস্যা সমাধান করতে স্থানীয় কাউন্সিলর প্রয়োজনীয় পদক্ষেপ করেন।

পুরসভার ২৫টি ওয়ার্ডে ধাপে ধাপে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল ১১ নম্বর, বুধবার ৯ নম্বর ওয়ার্ডে বুস্টার ডোজ হয়। মাইকিং করে পুর নাগরিকদের জানানো হয়েছে।

অন্যদিকে এ দিন ১৩ নম্বর ওয়ার্ডে হাইস্কুলে শিবির করে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। স্থানীয় কাউন্সিলর ও নাগরিকরা জানতেন না৷ স্বাস্থ্য কর্মীরা আসলেও বসার জায়গার ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়েন। কয়েক ঘণ্টা বাদে স্বাস্থ্য শিবির চালু হলেও হাতে গোনা কয়েকজন নাগরিক এসেছিলেন।

পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন,
“মোবাইলে ম্যাসেজ করে জানানো হয় স্থানীয় কাউন্সিলরকে। ১২ নম্বর ওয়ার্ডে মাইকিং করা হয়নি, কাউন্সিলর জানতেন না শুনলাম। দ্বিতীয়বার এরকম ঘটনা যেন না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *