রঘুনাথপুর পুর এলাকায় পানীয় জলের সংকট মেটাতে সরব ‘নাগরিক প্রতিরোধ মঞ্চ’

সাথী দাস, পুরুলিয়া, ১০ মে: রঘুনাথপুর পুর এলাকায় পানীয় জলের সংকট মেটানোর দাবিতে গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র দিল ‘নাগরিক প্রতিরোধ মঞ্চ’। মূলত এই দাবি নিয়ে পাঁচশোর বেশি মানুষের স্বাক্ষর করা একটি স্মারকলিপি পুরপ্রধানকে দেয় ওই মঞ্চ। তার আগে প্ল্যাকার্ড হাতে পৌরসভার গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান মঞ্চের সদস্যরা। সেখানে তাঁদের মধ্যে অনেকেই বক্তব্য রাখেন।

গ্রীষ্মের প্রবল দাবদাহে পাড়ায় পাড়ায় যখন পানীয় জলের হাহাকার তখন পৌরসভা যথাযথ ভূমিকা পালন করছে না বলে ওই নাগরিক মঞ্চের অভিযোগ। এমনকি বিকল্প পানীয় জলের কোনো ব্যবস্থা করেনি পুরসভা। তাই বাধ্য হয়ে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান মঞ্চের পদাধিকারীরা। বিগত দিনেও পৌরসভার নানা দুর্নীতি নিয়ে এই নাগরিক প্রতিরোধ মঞ্চ সরব হয়েছিল বলে জানিয়েছেন মঞ্চের সদস্যরা।

আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রতিরোধ মঞ্চের অন্যতম সদস্য লক্ষ্মী নারায়াণ সিনহা, শ্যামাপদ ব্যানার্জি, ধনঞ্জয় মাহাতো, শৈলেন বাউরী, বিষ্ণু শর্মা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *