জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষের তরফে হতে চলেছে নাগরিক কনভেশন, জানালেন উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ ডিসেম্বর: ২০২৪ সালের মার্চ মাসে জলপাইগুড়ি পুরসভার নতুন বোর্ড গঠনের দু’বছর পূরণ হবে। আগামী তিন বছর কী কী পরিকল্পনা রয়েছে তা নিয়ে পুর কর্তৃপক্ষের তরফে হতে চলেছে নাগরিক কনভেশন। মঙ্গলবার পুরসভার উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় অফিস রুমে বসে সাংবাদিক বৈঠক করে তা জানালেন। তিনি বলেন, পুর নাগরিকদের প্রস্তাব গ্রহণ করা হবে কনভেশনে। এরপর আলোচনার মাধ্যমে সেই প্রস্তাব বাস্তবয়ায়ন করা হবে বলে দাবি পুর কর্তৃপক্ষের।

জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ একাধিক উদ্যোগ গ্রহণ করল নাগরিকদের সুবিধার্থে। জোর দেওয়া হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে। বাড়ি বাড়ি থেকে পচনশীল ও অপচনশীল বর্জ্য সংগ্রহ নিয়ে সচেতনার প্রচার করা হবে। সচেতনতা মূলক প্রচার হিসেবে ২০ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে প্রচার করা হবে। বালা পাড়ার ডাম্পিং গ্রাউন্ডে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি জাতীয় সড়ক থেকে ডাম্পিং গ্রাউন্ড পর্যন্ত রাস্তা পাকা করা হবে। জানুয়ারি মাসে আর্ট গ্যালারিতে সেন্ট্রাল পর্যায়ে কার্নিভাল করা হতে চলছে। সেখানে নাচ, গান সহ বিভিন্ন প্রতিভা তুলে ধরবে সকলে।

সদর হাসপাতালে পাঁচ টাকায় রোগীর পরিজনদের জন্য মা ক্যান্টিনের উদ্বোধন করা হবে জানুয়ারি মাসে। লাবন্য মাতৃসদনে দশটি শয্যা করা হচ্ছে। সেখানে মহিলাদের পাঁচটি আসন সংরক্ষিত করা হয়েছে। আরও পাঁচটি আসন সাধারণ আসন করা হবে। ৮ ও ২২ নম্বর ওয়ার্ডে স্থায়ী সুস্বাস্থ্য কেন্দ্র করা হচ্ছে, পাশাপাশি ১ ও ২৫ নম্বর ওয়ার্ডে আরও দুটি সুস্বাস্থ্য কেন্দ্র করা হচ্ছে। এছাড়া আম্রুত প্রকল্পের মাধ্যমে হাইস্কুলের সামনে পুকুর ও দুলাল দিঘি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এছাড়া ১২ নম্বর ওয়ার্ডে ও ঊষশি ভবনে বিয়ের ভবন করা হচ্ছে। এদিন সাংবাদিক বৈঠক করে এক গুচ্ছ সিদ্ধান্তের বিষয়ে জানালেন উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *