সিআইডি’র আবেদন খারিজ, কুড়মি নেতাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ঝাড়গ্রাম আদালতের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ মে:
সিবিআই তদন্তের দাবিতে অনড় কুড়মি নেতারা। সিআইডির ১০ দিনের হেফাজতের আবেদন খারিজ করে কুড়মি নেতাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত। ইতিমধ্যেই রাজ্য পুলিশের কাছ থেকে অভিষেকের কনভয়ের উপর হামলা এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙ্গচুরের ঘটনার মামলার তদন্তভার নিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডি।

সোমবার ঝাড়গ্রামের এডিজে-১ আদালতে তোলা হয় গ্রেফতার হওয়া রাজেশ মাহাতো সহ ৯ জন কুড়মি নেতাকে। ঘটনার তদন্তের জন্য সিআইডির পক্ষ থেকে ৯ জনের মধ্যে ৭ জনকে ১০ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। এই আবেদন খারিজ করে দেয় আদালত এবং অভিযুক্ত ৯ জনকেই ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

এদিন আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে উঠার সময় রাজেশ মাহাতো বলেন, শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করবো, সিবিআই তদন্ত হোক। আমরা চাই সিবিআই তদন্ত, সিআইডি তদন্ত নয়। ন্যায় বিচার চাইছি। শুভেন্দু অধিকারীকে ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের আইনের প্রতি বিশ্বাস আছে, ন্যায় বিচার চাইছি। সিবিআই তদন্ত হোক সত্য সামনে আসুক। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছি। কোনো হিংসাকে আমরা সমর্থন করি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *