সাথী দাস, পুরুলিয়া, ১৩ সেপ্টেম্বর: পুরুলিয়ায় এটিএম লুঠের তদন্ত শুরু করল সিআইডি। রবিবার গভীর রাতে পুরুলিয়া শহরের মুন্সেফডাঙ্গা এলাকায় এটিএম মেশিন থেকে টাকা লুঠের ঘটনার তদন্তে এল সিআইডি’র দল। লুঠের ঘটনা সম্পর্কে জানার পরেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, যে দুষ্কৃতীরা সিসিটিভির ডিভিআর নিয়ে পালিয়েছে। ফলে এখনো কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। এর পরে মঙ্গলবার সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শনে আসে ও এলাকা থেকে তদন্তে সহায়ক হতে পারে এমন কিছু নমুনাও সংগ্রহ করে। এটিএমে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর রীতিমতো আতঙ্কে আছেন পুরুলিয়া শহরের তিন নম্বর ওয়ার্ডের ওই এলাকার বাসিন্দারা।

