স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ জুলাই: চাকদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে সিআইডির চার প্রতিনিধি দল৷ আজ সকাল ১১টা নাগাদ চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে এসে পৌঁছায় তারা।

সূত্র মারফত জানাগেছে, বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ, অনুসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করে তারা৷ কল্যাণী এইমসে অসাধু উপায়ে বিধায়কের প্রভাব খাটিয়ে পুত্রবধূকে নিয়োগ করার অভিযোগ চাকদার বিধায়কের বিরুদ্ধে। আর তার তদন্তে আজ বিধায়কের বাড়িতে পৌঁছালো সিআইডির চার প্রতিনিধি দল৷

