পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: সিপিএমের চোর ধরো জেলে ভরো কর্মসূচিতে ধুন্দুমার মেদিনীপুর শহরে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। তাদের নেতৃত্বে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে শুরু হয় মিছিল। মিছিলটি শেষ হয় কালেক্টরেটের ১ নম্বর গেটে।
সেই সময় কয়েকশো কর্মী ঢুকে পড়েন কালেক্টরেট অফিসের মধ্যে। পুলিশের ঢিলেঢালা নিরাপত্তাকে সরিয়ে ঢুকে দৌড়াতে শুরু করে ডিএম অফিস চত্বরের মধ্যে। কিছুক্ষণের জন্য বেসামাল হয়ে পড়ে পুলিশ প্রশাসন। পরে বাড়ানো হয় পুলিশের সংখ্যা। একই সাথে কালেক্টরের চত্বরে মধ্যে ঢুকে পড়ার জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়।
এ বিষয়ে মহম্মদ সেলিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সব তো অহিংস পথে হবে না মমতা নিজেই তো বলেছে খেলা হবে।

