Mascot, West Midnapur, নারী-ক্ষমতায়নের বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুরে ভোটের ম্যাসকট “চিত্রা”

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ পশ্চিম মেদিনীপুর জেলার ইলেকশন ম্যাসকট ও থিম সং- এর উদ্বোধন করলেন জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক পশ্চিম মেদিনীপুর।

পশ্চিম মেদিনীপুর জেলার এবারের ইলেকশন ম্যাসকট হিসেবে আত্মপ্রকাশ করেছে “চিত্রা”। এই ম্যাসকটের মাধ্যমে একদিকে যেমন নারী-ক্ষমতায়নের বার্তা তুলে ধরা হয়েছে, তেমনই পশ্চিম মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী পটচিত্র শিল্পেরও সুন্দর উপস্থাপন ঘটেছে। এবার পশ্চিম মেদিনীপুর জেলার ইলেকশন আইকন হয়েছেন ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবি। তিনি নতুন ভোটারদের ভোট দানের ব্যাপারে উৎসাহিত করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে একটি থিম সং প্রকাশ করা হয়, যার মূল উদ্দেশ্য অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরা। গানটির মাধ্যমে জেলার সর্বস্তরের মানুষের কাছে ইতিবাচক ও দায়িত্বশীল ভোটদানের আহ্বান জানানো হয়েছে।

জেলা নির্বাচন আধিকারিক তাঁর বক্তব্যে “সক্ষম” পোর্টালের সুবিধা সমূহ সম্পর্কে বিস্তারিত জানান। জেলা নির্বাচন আধিকারিক, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য “সক্ষম” পোর্টালের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *