বসিরহাট সীমান্ত থেকে চীনদেশের পাখি উদ্ধার, গ্রেফতার বাবা ছেলে

সুশান্ত ঘোষ, বনগাঁ, ৭ জুলাই: সীমান্ত এলাকা থেকে বিরল প্রজাতির পাখি উদ্ধার করল পুলিশ। গ্রফতার আন্তর্জাতিক দুই পাখি পাচারকারী। পাখিগুলি উদ্ধার করে বনদপ্তরের কর্মীদের হাতে তুলে দেয় পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার লেবুতলা ভবানীপুর গ্রামে। ধৃতদের নাম বাবা শ্যামল অধিকারী, ছেলে সুব্রত অধিকারী। অভিযুক্তদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশ থেকে কলকাতায় পাচার করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় দুই পাচারকারি বাবা ও ছেলে। বনদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে কলকাতায় পাচার করছিল এই পাখিগুলি। সেসময় হাড়োয়া থানার লেবুতলা ভবানীপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তর ও পুলিশ অভিযান চালায়। বাবা ছেলেকে গ্রেফতার করলেও তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যায়। এদের কাছ থেকে চারটি পাখি উদ্ধার হয়েছে যার বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা।

আরও পড়ুন বিচার ব্যবস্থাকে কলুষিত করার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের

বনদপ্তর সূত্রে খবর, পাখিটির নাম হল হর্নবিল। এই পাখি খুব সুন্দর দেখতে হয়, এই প্রজাতির পাখি বেশিরভাগ চীনে দেখা যায়। এছাড়া এশিয়া আফ্রিকা ও মালয়েশিয়াতে এই প্রজাতির বিভিন্ন রকম রঙের পাখি দেখা যায়। এর ওজন সর্বোচ্চ ১ থেকে ৪ কেজি হয়, ২ ফুট থেকে ৪ ফুট পর্যন্ত লম্বা হয়। ভারতের হিমালয় পশ্চিম অংশে এই প্রজাতির পাখি দেখা যায়। ভারতের এই পাখির নাম ধ‍্যানেশ। দীর্ঘদিন ধরে বাবা ও ছেলে এই পাখি পাচারের সঙ্গে যুক্ত। পাখি ছাড়াও উদ্ধার হয়েছে একটি বাইক। এদের সঙ্গে আন্তর্জাতিক পাখি পাচারের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *