আমাদের ভারত, ২২ মার্চ: রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কৃষক, ভূমিহী চাষি এবং জেলেদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়ার কথা ঘোষণা করল বিজেপি। তাদের সংকল্পপত্রে(নির্বাচনী ইস্তাহার) বলা হয়েছে, গত তিন বছরে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির বকেয়া বাবদ রাজ্যের ৭৫ লক্ষ কৃষককে এককালীন ১৮,০০০ টাকা দেওয়া হবে। ভূমিহীন কৃষক এবং ভাগচাষীদেরও প্রতিবছর ৪০০০ টাকা দেওয়া হবে। এছাড়া ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ছেলেমেয়েরা বিনামূল্যে স্নাতকস্তর পর্যন্ত পড়াশোনা করতে পারবে। মৎস্যজীবীরাও জেলে সুরক্ষা যোজনার মাধ্যমে প্রতি প্রতি বছরে ৬ হাজার টাকা পাবে।
কৃষকদের জন্য বিজেপির সংকল্প:
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির বাস্তবায়ন করে ৭৫ লক্ষ কৃষককে বার্ষিক আর্থিক সহায়তা বৃদ্ধি করে ১০,০০০ টাকা করা হবে।
গত তিন বছরে বাস্তবায়িত না হওয়ায় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় রাজ্যের ৭৫ লক্ষ কৃষককে এককালীন ১৮,০০০ টাকা বকেয়া দেওয়া হবে
কৃষক সুরক্ষা যোজনার মাধ্যমে সকল ভূমিহীন কৃষক এবং ভাগচাষীদের প্রতিবছর ৪০০০ টাকা দেওয়া হবে
কৃষকরা যাতে তাদের উৎপাদনের সঠিক মূল্য পান তা নিশ্চিত করার জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে
কুড়ি হাজার কোটি টাকার কৃষক সুরক্ষা কৃষি পরিকাঠামো তহবিল করা হবে
স্নাতক পর্যন্ত ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ছেলেমেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে
কৃষকদের চাষের জন্য ৮ ঘণ্টা অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে
মৎস্যজীবীদের জন্য জেলে সুরক্ষা যোজনার মাধ্যমে প্রতি মৎস্যজীবীদের প্রতি বছরে ৬ হাজার টাকা দেওয়া হবে
২,০০০ কোটি টাকার জেলে সুরক্ষা ফিশিং পরিকাঠামো তহবিল গড়া হবে
ক্ষুদ্র ও প্রান্তিক ভূমিহীন কৃষক এবং জেলেদের জন্য তিন লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে দুর্ঘটনা বিমা চালু করা হবে
পশ্চিমবঙ্গকে দেশের শীর্ষ দুধ উৎপাদক হিসেবে গড়ে তোলার জন্য বাংলা হোয়াইট রেভলিউশনে এক হাজার কোটি টাকা বরাদ্দ
আলুচাষিদের অবস্থার উন্নতি করতে ৫০০ কোটি টাকার পটেটো ইন্সেন্টিভ প্যাকেজ চালু করা হবে।

