জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: বাল্য বিবাহ সচেতনতা নিয়ে বৃহস্পতিবার একটি র্যালি হয়েছে মুগবসানে। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে কেশপুর ডেভেলপমেন্ট ব্লকের সহযোগিতায় ও মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় কন্যাশ্রী বালিকাদের নিয়ে মুগবসান বাজার থেকে গোলার পর্যন্ত বাল্যবিবাহ বন্ধ করার প্রয়াসে এই র্যালির আয়োজন করা হয়। মুগবসান হক্কানিয়া হাই স্কুলের শতাধিক ছাত্রী তাতে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) কেম্পাহনাইয়া। এছাড়াও ছিলেন কেশপুরের বিডিও দীপক কুমার ঘোষ, কেশপুর কলেজের অধ্যাপক ডঃ শান্তনু পান্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি পানমণি মুর্মু, জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক পীযূষ রথ, জয়ন্ত সিনহা, রাজু মালিক, ইউনিসেফের প্রতিনিধি শুভেন্দু রায়, কেশপুর ব্লকের সমাজ কল্যাণ দপ্তর আধিকারিক সৌরদীপ সাহা, মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সাজেন আলী, শিক্ষক স্নেহাশীষ চৌধুরী, শিক্ষক চঞ্চল হাজরা, শিক্ষক নারায়ণ প্রাসাদ চৌধুরী, শিক্ষক দীপক কুমার রায়, গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিন সহ বিশিষ্টরা।
সাইকেল র্যালিতে অংশগ্রহণকারী ছাত্রীদের সবাইকে গোলাড় গ্রাম পঞ্চায়েত প্রধান হাবিবা বেগম ও গোলাড় সুশীলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুরেশ পড়িয়ার উদ্যোগে অভ্যর্থনা জানানো হয়। সেখানে সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে ছাত্রীদের বালিকা বিবাহ নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। এছাড়াও এক ছাত্রকে পাঠ্যপুস্তক দেওয়া হয়।

