পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১২ মে: মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা ঠিক নেই বলে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। গতকাল মুখ্যমন্ত্রী ডাক্তার তৈরির জন্য তিন বছরের ডিপ্লোমা কোর্স চালু করার কথা বলেছেন। এছাড়া তিনি বলেন, মাত্র ১৫ দিনের ট্রেনিংয়েই নার্স তৈরি করা যায়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা ঠিক নেই
আজ খড়্গপুরে চা চক্রে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। দিলীপবাবু বলেন, “ওনার মানসিক অবস্থা ঠিক নেই। উনি বলেছিলেন সাত দিনে নার্স তৈরি করা যাবে। এক দু বছরে ডাক্তার তৈরি করা যায়। তাহলে লোকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইউক্রেন, রাশিয়া, পোল্যান্ডে পড়তে যাচ্ছে কেন? ওনার স্কুলে ভর্তি হোক।

