বাছাই করা আহতদের মুখ্যমন্ত্রীর সহায়তা, প্রতিবাদ তথাগতর

আমাদের ভারত, কলকাতা, ২০ জুলাই : পঞ্চায়েত ভোটে আহতদের মুখ্যমন্ত্রীর সহায়তা করার প্রতিবাদ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তাঁর অভিযোগ, বাছাই করে সাহায্য করা হচ্ছে।

একটি দৈনিকের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার তিনি লিখেছেন, “পঞ্চায়েত নির্বাচনোত্তর পর্বে রাজনৈতিক সংঘর্ষে আহত তৃণমূল কর্মীদের দেখতে বুধবার এসএসকেএম হাসপাতালে এসেছিলেন মমতা। সেখানে আহতদের হাতে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার পরে তিনি সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন।”

এর পর তাঁর মন্তব্য, “কেন, পঞ্চায়েত নির্বাচনে সিপিএম, বিজেপি, কংগ্রেস ইত্যাদির যত কর্মী হতাহত হয়েছে তাদের প্রতি পুলিশমন্ত্রীর কোনো দায় নেই? জনসাধারণের ট্যাক্সের টাকা শুধু যেসব মুলো বোমা বাঁধতে গিয়ে আহত তাদের জন্যে?”

নেটনাগরিকদের অনেকে তাঁর সঙ্গে সহমত প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *